ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 March, 2020, 5:20 PM

বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

করোনাভাইরাসের কারণে বড় জমায়েত এড়িয়ে চলতে সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এ আহ্বানের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ধরা পড়েছে। আমাদের প্রস্তুতিও শুরু হয়েছে। আমরা সব সময়ই এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে থাকি। চীন থেকে যখন ছাত্রদের নিয়ে আসা হলো তখনও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করেছিলাম।

তিনি বলেন, বড় গ্যাদারিং এড়িয়ে চলব, অ্যাভয়েড করব যতদূর সম্ভব, সেটাই (প্রধানমন্ত্রীর) নির্দেশনা। উনি বলেছেন যে, এখন আমাদের কী করতে হবে, আপনাদের কাছে যে অনুরোধটা আমাদের মাধ্যমে উনার- সেটা হলো যে আমরা যেন আতঙ্কিত না হই। কারণ এটা একটা ভাইরাস।

আসাদুল ইসলাম বলেন, এটা নিয়ে আমাদের আকঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবীতে এ ঘটনা ঘটেছে তারা ম্যানেজ করছে। আমরা মিডিয়া থেকে জানতে পারছি এতো লোক আক্রান্ত হয়েছে, এতো লোক মারা গেছে। কিন্তু যেটা কম শুনেছি সেটা হলো কতো লোক সুস্থ হয়ে গেছে।

এ ছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে ভার্চুয়াল জাদুঘর করার বিষয়টিও যুক্ত করা হয়েছে। এতে ২৫টি ধারা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status