ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা আতঙ্কের মধ্যেই জেব্রা আর কুমিরের মাংস খেলেন সৃজিত!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 March, 2020, 3:13 PM

করোনা আতঙ্কের মধ্যেই জেব্রা আর কুমিরের মাংস খেলেন সৃজিত!

করোনা আতঙ্কের মধ্যেই জেব্রা আর কুমিরের মাংস খেলেন সৃজিত!

প্রাণঘাতী করোনা আতঙ্কের মধ্যেই আফ্রিকায় গিয়ে জেব্রা আর কুমিরের মাংস খেলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি।

জানা গেছে, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে পুরো ইউনিট নিয়ে আফ্রিকা অবস্থান করছেন সৃজিত।

সেখানে কাজের ফাঁকে ‘কার্নিভোর দ্য রেস্টুরেন্ট’ নামে এক রেস্তোরাঁয় গিয়ে গ্রিল করা কুমিরের মাংস, জেব্রার স্টেক খেয়েছেন এই পরিচালক।

বিষয়টি সৃজিত নিজেই সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন।

শূকরের ঠ্যাংও অবশ্য সেখানকার মেনুতে রয়েছে। তবে সৃজিত সেই পদ চেখে দেখেছেন কিনা, তা জানা নেই।

করোনা আতঙ্কের মধ্যে সৃজিতের এ ধরনের খাবার গ্রহণে অবাক হয়েছেন অনেকেই। সতর্ক বাণীও দিয়েছেন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে। কারণ বিশ্বজুড়ে করোনা ত্রাসে কাঁপছে সবাই। ভারতে মুরগির মাংস থেকে দূরে পালাচ্ছেন অনেকে। আর সেই সময় তিনি জেব্রা আর কুমিরে মাংস খেলেন!

প্রসঙ্গত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির পুরোদমে চলছে শুটিং। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। কেনিয়ার জঙ্গলেই হবে সিংহভাগ ছবির শুটিং। সূত্র: জিনিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status