ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসক্রিম চেটে জেল-জরিমানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 10:41 AM

আইসক্রিম চেটে জেল-জরিমানা

আইসক্রিম চেটে জেল-জরিমানা

আইসক্রিম চেটে খাওয়ারই জিনিস। তবে দোকানে ঢুকে বিক্রির জন্য সাজিয়ে রাখা আইসক্রিম চেটে খেয়ে ফের তা রেখে দেওয়ায় এক যুবককে জেলে যেতে হয়েছে। সেইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে এক হাজার ডলার।

গত বছর আগস্টের গরমের মধ্যে ওই কাণ্ড ঘটিয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোর্ট আর্থারের বাসিন্দা ডি'অড্রিন অ্যান্ডারসন। তার এমন কাণ্ডের ভিডিওটি ভাইরাল এবং সবাই তা দেখে মজা পেলেও এমন 'অপরাধমূলক দুষ্টুমি'র ঘটনা তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় মামলার পর তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

ভিডিওতে দেখা যায়, পোর্ট আর্থার এলাকায় ওয়ালমার্টের ডিপার্টমেন্ট স্টোরের ফ্রিজ থেকে অ্যান্ডারসন দুই লিটার ভ্যানিলা ব্লু বেল আইসক্রিমের কৌটা খুলে প্রথমে চেটে খায়, পরে আঙুল দিয়ে তুলে খানিকটা খেয়ে আবার জিহ্বা দিয়ে চাটে। এরপর ঢাকনা লাগিয়ে আইসক্রিম বক্সটি যথাস্থানে রেখে দেয়। এ ঘটনা অন্য কেউ তখন ক্যামেরাবন্দি করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হৈচৈ পড়ে যায়। তদন্ত করে পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করে। এ ঘটনার পর আইসক্রিম কোম্পানি ওই ফ্রিজের সবক'টি প্যাকেট সরিয়ে নেয়।

যদিও অভিযুক্ত অ্যান্ডারসন ও তার বাবা একটি রসিদ দেখিয়ে দাবি করেন, ওই আইসক্রিমটি তারা কিনে নিয়েছিলেন। মজার ছলে ভিডিও করার জন্য সেটি প্রথমে ফ্রিজে ঢুকিয়ে রাখা দেখানো হলেও, পরে তারা তা কাউন্টারে নিয়ে গিয়ে কিনে নেন। তবে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। আইসক্রিমের খানিকটা চেটে খেয়ে ফের তা রেখে দেওয়ার জন্য তাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেফারসন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, অ্যান্ডারসনকে এক হাজার ডলার জরিমানা করা হয়েছে এবং এক হাজার ৫৬৫ ডলার ক্ষতিপূরণ দিতে হবে আইসক্রিম কোম্পানিকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status