ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা ঠেকাতে সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 9:59 AM

করোনা ঠেকাতে সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

করোনা ঠেকাতে সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সৌদির শিক্ষা মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ‘প্রতিরোধ এবং সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্র ও কর্মকর্তাদের এ ভাইরাস আক্রান্তের হাত থেকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত।

পাবলিক ও প্রাইভেট, কারিগরি ও ভোকেশনালসহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনার আওতায় থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সৌদি সরকারের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, পূর্ব কাতিফ রাজ্যে ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ওই এলাকা পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখার ঘোষণা দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status