ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা কেড়ে নিল ৩৩৮৭ প্রাণ, আক্রান্ত বেড়ে ৯৮ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 2:56 PM

করোনা কেড়ে নিল ৩৩৮৭ প্রাণ, আক্রান্ত বেড়ে ৯৮ হাজার

করোনা কেড়ে নিল ৩৩৮৭ প্রাণ, আক্রান্ত বেড়ে ৯৮ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী তিন হাজার ৩৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই চীনের নাগরিক। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৩৭ জন। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।

এর মধ্যে চীনে করোনাভাইরাসে মৃত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪২ জনে। বিশ্বের অন্যান্য দেশে ২৬৫ জনের বেশি লোক মারা গেছে এ রোগে।

চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮০ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮৫ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এদের মধ্যে ১১ জন মারা গেছে ওয়াশিংটনে আর একজন ক্যালিফোর্নিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২৫ বলে জানা গেছে, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগনিরাময় কেন্দ্র বলছে– ১২৯ করোনায় আক্রান্ত হয়েছেন।

জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির ওয়াশিংটন, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান—নাসা তার কর্মীদের বাসায় থেকেই রিমোট ওয়ার্ক টেকনোলজিসের মাধ্যমে কাজের নির্দেশ দিয়েছে।

এ ছাড়া ক্যালিফোর্নিয়া উপকূলে হাজারও যাত্রীসহ দ্য গ্র্যান্ড প্রিন্স প্রমোদতরীকে আটকে রাখা হয়েছে।

ইউরোপের দেশ ইতালিতে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৮ জনের এবং আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৫৮ জনে। এর মধ্যে ৩৫১ জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি মোকাবেলায় ১৫ মার্চ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে দেশটির সব স্কুল।

ইরানে সরকারি হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০৮ জনে এবং আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

ইরানের ৩১ প্রদেশেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের তালিকায় রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, স্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী ছাড়াও ২৩ পার্লামেন্ট সদস্য। এ ছাড়া ইরাকেও দুজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। এ ছাড়া আক্রান্তের সংখ্যায় এশিয়ায় চীনের পরের অবস্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়া।

জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status