ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামী ২ সপ্তাহের জন্য যাওয়া যাবে না ভুটান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 1:02 PM

আগামী ২ সপ্তাহের জন্য যাওয়া যাবে না ভুটান

আগামী ২ সপ্তাহের জন্য যাওয়া যাবে না ভুটান

করোনা ভাইরাসের ঝড় এখন গোটা ভুটান জুড়ে। শুক্রবার ভুটানে ঘুরতে আসা মার্কিন এক পর্যটকের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে আগামী দু সপ্তাহ ভুটানে প্রবেশ নিষিদ্ধি করেছে ভুটান সরকার। এক ফেসবুক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী লোটে থেসারিং এসব তথ্য জানান।

আক্রান্ত ৭৬ বছর বয়সী ঐ মার্কিন পর্যটক গত ২ মার্চ ভারত থেকে ভুটানে প্রবেশ করেন। ৫ মার্চ তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর জের ধরেই আগামী দু সপ্তাহের জন্য পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে ভুটানের দ্বার। ভুটানের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত ব্যক্তি তার ৫৯ বছর বয়সী স্ত্রীকে নিয়ে বিমানে করে ভুটানে  আসেন। অই ফ্লাইটে যাত্রী ছিল ৯০ জন।  ফ্লাইটে থাকা ৮ ভারতীয়কেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার গাড়ির চালক, গাইডসহ সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  যদিও তাদের আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। রাজধানী থিম্পুসহ তিন এলাকার সব স্কুলও দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status