ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলে দেয়া হলো মসজিদ আল-হারাম ও মসজিদে নববী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 12:22 PM

খুলে দেয়া হলো মসজিদ আল-হারাম ও মসজিদে নববী

খুলে দেয়া হলো মসজিদ আল-হারাম ও মসজিদে নববী

পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী খুলে দেয়া হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাময়িক বন্ধ করা হয়েছিল।

শুক্রবার (৬ মার্চ) সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া এ দুই মসজিদ খুলে দেয়ার খবর জানায়। তবে হজ বা উমরাহ পালনকারীরা মসজিদ দু’টিতে এখনই ঢুকতে পারবেন কি-না, তা স্পষ্ট করেনি আল-এখবারিয়া।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাবা শরিফ ধোঁয়া-মোছার কাজ চলছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৪২ জন। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি।

ভাইরাসটি প্রতিরোধে সৌদি আরব ইতোমধ্যে ২৫টির মতো দেশের পর্যটক ও ওমরাহ পালনেচ্ছুদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও সৌদি আরবেই এর মধ্যে পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status