ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতিসংঘের সাবেক মহাসচিব জাভিয়ার পেরেজের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:09 AM
সর্বশেষ আপডেট: Friday, 6 March, 2020, 10:21 AM

জাতিসংঘের সাবেক মহাসচিব জাভিয়ার পেরেজের মৃত্যু

জাতিসংঘের সাবেক মহাসচিব জাভিয়ার পেরেজের মৃত্যু

দুই মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করা জাভিয়ার পেরেজ ডি কুয়েলার মারা গেছেন। বর্ষীয়ান এ কূটনীতিক ও রাজনীতিক বুধবার পেরুতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। রয়টার্স, বিবিসি।

১৯৮২ থেকে ১৯৯১ পর্যন্ত জাতিসংঘ প্রধানের দায়িত্বে ছিলেন জাভিয়ার। এ সময় তিনি লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।

আট বছর ধরে চলা সংঘাতের পর ১৯৮৮ সালে তার মধ্যস্থতাতেই ইরান-ইরাক যুদ্ধবিরতি সম্ভব হয়। এ চুক্তিকে জাভিয়ারের অন্যতম কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হয়।

লিমার ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে আইনে ডিগ্রি নেয়ার পর জাভিয়ার পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ইউরোপ ও লাতিনের বিভিন্ন দূতাবাসে কাজ করা জাভিয়ার ১৯৪৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে তার দেশের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন।

তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৭৪ সালে স্বাক্ষরিত তুরস্ক ও গ্রিসের মধ্যকার শান্তিচুক্তিতেও তিনি মধ্যস্থতা করেছেন। ১৯৮১ সালে লাতিন আমেরিকার প্রথম কোনো ব্যক্তি হিসেবে তিনি জাতিসংঘের পঞ্চম মহাসচিব হন।

তার আমলেই আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী সরে যায়। দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পায় নামিবিয়া। ১৯৯৫ সালে পেরুর প্রেসিডেন্ট পদে নির্বাচন করে আলবার্তো ফুজিমোরির কাছে হেরে যান জাভিয়ার।

ফুজিমোরি ২০০০ সালে পদত্যাগ করার পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, জাভিয়ার তাতে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরে নির্বাচিত প্রধানমন্ত্রী আলেসান্দ্রো টলেডো জাভিয়ারকে ফ্রান্সে পেরুর রাষ্ট্রদূত করে পাঠান। তার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা শোক জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status