ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা থেকে বাঁচার উপায় বলে দিলেন সালমান খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 10:51 PM

করোনা থেকে বাঁচার উপায় বলে দিলেন সালমান খান

করোনা থেকে বাঁচার উপায় বলে দিলেন সালমান খান

সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ৩ হাজার ১১৯ জন। ভারতেও ২৮জন মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। দিল্লি, কেরালা, তেলেঙ্গানা ও রাজস্থানে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ মিলেছে। এবার এই করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় বলে দিলেন সালমান খান।

বলিউডে এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সারা বিশ্বে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে অপরের সঙ্গে হাত মেলাবেন না। একে অন্যকে নমস্কার জানান। ভারতীয় সংস্কৃতিতে নমস্কার এবং সালাম জানানোর রীতি রয়েছে।’

সালমান খান আরও বলেন, ‘ভারতে হাত মেলানোর কোনও রীতি নেই। তাই ওই রীতি মানার কোনও যুক্তিও নেই। করোনা সংক্রমণ রোধ করার পর তবেই একে অন্যের সঙ্গে হাত মেলান।’

করোনা সচেতনতায় নেমেছেন বলিউডের আরও অনেক তারকা। এর আগে অনুপম খেরও এই বার্তা দেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের জানান, করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বর্তমানে হাতে হাত মেলানো নয়, নমস্কার জানিয়ে একে অন্যকে অভিবাদন জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status