ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুরুষ সঙ্গী ছাড়া তিন বাচ্চার জন্ম দিল কমোডো ড্রাগন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 10:50 PM

পুরুষ সঙ্গী ছাড়া তিন বাচ্চার জন্ম দিল কমোডো ড্রাগন!

পুরুষ সঙ্গী ছাড়া তিন বাচ্চার জন্ম দিল কমোডো ড্রাগন!

প্রাণীর মধ্যে সঙ্গম ছাড়া বাচ্চা উৎপাদন প্রায় অসম্ভব। তবে এ অসম্ভবকে সম্ভব করে তিনটি বাচ্চা ফুটায় চার্লি নামের কমোডো ড্রাগন। ঘটনাটি ঘটেছে আমেরিকার চাট্টানুগা চিড়িয়াখানায়। বিশেষজ্ঞদের সন্দেহ দূর করতে ডিএনএ পরীক্ষাও করা হয়। তবুও পুরুষের সঙ্গে জন্মদাত্রী কমোডো ড্রাগনের সঙ্গমের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানান, ইন্দোনেশিয়ার ফ্লোরেস, গিলি মোটাঙ্গ, রিঙ্কা এবং কমোডো দ্বীপের প্রাণী কমোডো ড্রাগনকে আমেরিকায় টেনিসি-র চাট্টানুগা চিড়িয়খানায় আনা হয়। তার নাম রাখা হয় 'চার্লি'। চার্লির সংসারে ‘কাডাল’ নামের এক পুরুষ কমোডো ড্রাগনকে সংযুক্ত করা হয়। কিন্তু চার্লির সঙ্গে কাডালের সম্পর্ক স্থাপন হয়নি। কাডালের প্রতি চার্লির কোনো আগ্রহ ছিল না। কিন্তু ২০১৯ সালে তিন বাচ্চা ফুটায় চার্লি। তাদের নাম রাখা হয় অনিক্স, জ্যাস্পার ও ফ্লিন্ট।

চার্লি মা হওয়ায় সবাই আনন্দিত। কিন্তু অবাকও হন। তাই সন্দেহ নিরসনে ডিএনএ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কাডালের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। একাই তিন বাচ্চার জন্ম দিয়েছে চার্লি।

বিশেষজ্ঞরা আরো জানান, পুরুষ সঙ্গী ছাড়া বংশবিস্তারকে পার্থেনোজেনেসিস বলে। কিছু অমেরুদণ্ডী প্রাণী ও নিম্ন শ্রেণির উদ্ভিদের মাঝে এটি ঘটতে দেখা যায়। সেই পদ্ধতিতে মা হয়েছে চার্লি। নিঃসঙ্গ অবস্থায় কোমোডো ড্রাগন পার্থেনোজেনোসিসের মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারে। যদিও এমন ঘটনা বিরল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status