ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে উপ-সচিবের গলিত লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 1:38 PM

রাজধানীতে উপ-সচিবের গলিত লাশ

রাজধানীতে উপ-সচিবের গলিত লাশ

রাজধানীর একটি বাসা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার সন্ধ্যায় রমনা থানাধীন বেইলি রোডের সরকারি কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ সকালে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় রমনা বেইলি রোডে অবস্থিত বেলি স্কয়ার এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুল কাদের চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের  ভেতর থেকে দরজা আটকানো ছিলো। পরে দরজা ভেঙে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত আবদুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন।

অসুস্থতার কারণে গত ৭-৮ দিন ধরে তিনি অফিসে যাননি।  অফিসের লোকজন যোগাযোগ করলে তাকে না পেয়ে পুলিশকে অবহিত করেন।  ঘটনাস্থলে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
তার মরদেহ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল।  ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status