ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভিপি নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 8:46 PM

ভিপি নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

ভিপি নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৪ মার্চ) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষনা করেন।

আদালতে নুরুল হক নুরের পক্ষে ছিলেন আইনজীবী মহসীন রশিদ। রায়ের পর এই আইনজীবী জানান, আজকের (বুধবারের) এই রায়ের কপি পাওয়ার ৩ দিনের মধ্যে নুরকে তার পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের ডিজির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের পাসপোর্টের বিষয়ে এর আগে ভিপি নুর বলেন, আমি ‘জরুরি’ ক্যাটাগরিতে পাসপোর্টের জন্য গত ২৩ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করি। এরপর পাসপোর্ট অধিদপ্তর গত ২ মে পাসপোর্ট দেওয়ার দিন নির্ধারণ করেন। কিন্তু পরবর্তী সময়ে ‘রহস্যজনক কারণে’ আমাকে পাসপোর্ট না দিয়ে বিভিন্ন অজুহাত দেওয়া হয়। এরপর নিজের পাসপোর্ট পেতে গত আগস্ট আমি হাইকোর্টে রিট করি।

সেই রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নুরের পাসপোর্ট বিষয়ে রুল জারি করেন। রুলে নুরকে কেন পাসপোর্ট দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

এরপর বিষয়টি বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুলটি শুনানির জন্য আসে। হাইকোর্টের এই বেঞ্চ রুল যথাযথা ঘোষণা করে রায় দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status