ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
৩ দিন মিলবে না এনআইডি সেবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 8:33 PM

৩ দিন মিলবে না এনআইডি সেবা

৩ দিন মিলবে না এনআইডি সেবা

বৃহস্পতিবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব ধরনের সেবা দেওয়ার থেকে বিরত থাকবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী রোববার (৮ মার্চ) থেকে পুনরায় সেবা প্রদান কার্যক্রম আগের মতই চলবে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানিয়েছেন, তথ্য ভাণ্ডার স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (৫ মার্চ) সেবা কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই দিন এনআইডি সংশোধন, হারানো কার্ড উত্তোলন, ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে। তবে রোববার থেকেই যথারীতি কার্যক্রম চলবে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা, বিভাগ, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরসহ ১২০টির মতো প্রতিষ্ঠান ইসির তথ্য ভাণ্ডার থেকে এনআইডি যাচাই করে নেয়। ফলে এই দিন কেউ সেবা পাবেন না।

বুধবারও (৪ মার্চ) তথ্য ভাণ্ডার স্থানান্তরের কাজ করেছে নির্বাচন কমিশন। এতে সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটেছে। কেউ কেউ সেবা না পেয়ে ফিরেও গেছেন। ইসির তথ্য ভাণ্ডারটি আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনে ছিল। সেখান থেকে নির্বাচন ভবনে স্থানান্তরের কাজ চলছে।

৫ মার্চ বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি। তাই রোববারের (৮ মার্চ) আগে আর কোনও সেবা পাবেন না নাগরিকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status