ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
যাত্রাবাড়ীর ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টায় মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 8:38 PM

যাত্রাবাড়ীর ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টায় মামলা

যাত্রাবাড়ীর ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টায় মামলা

অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। বুধবার (৪ মার্চ) ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি দায়ের করেন এক নারী।

বাকি আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী, মো. সোহেল, মো. মিরাজ আলী, মো. জিহাদ।


নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন হাওলাদার। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ধর্ষণের মতো কোনও কাজে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। ভুয়া অভিযোগের মামলা গ্রহণ না করায় ওই নারী তার ওপর ক্ষিপ্ত হয়ে আদালতে এ মামলা করেছেন বলে দাবি করেন ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status