ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদকের দায়িত্বে ধীমন বড়ুয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 8:33 PM

জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদকের দায়িত্বে ধীমন বড়ুয়া

জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদকের দায়িত্বে ধীমন বড়ুয়া

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পেলেন ধীমন বড়ুয়া।গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি জাসদের ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলে তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক র্নির্বাচিত হন।


এছাড়া জাতীয় কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসানুল হক ইনু সভাপতি ও শিরীন আখতার সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩৫ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বাকি পদগুলো, ২১ সদস্যের স্থায়ী কমিটি এবং ৫১ সদস্যের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের নাম প্রস্তাব করলে তা কাউন্সিলে সর্বসম্মতভাবে অনুমোদন হয়।

ধীমন বড়ুয়া দীর্ঘ ২০ বছর ধরে রাজনীতিতে সম্পৃক্ত। তিনি বাংলাদেশের সাম্যবাদী দল(মার্ক্সবাদী) দলের সাধারণ সম্পাদক ছিলেন। জাসদের সভাপতি কমরেড হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক কমরেড শিরীন আখতার এমপিসহ জাসদের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ কমরেডগণের সাথে বাংলাদেশের সাম্যবাদী (মার্ক্সবাদী)র কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে নিয়ে কয়েকদফা আলোচনা হয়। জাসদের পক্ষ থেকে ধীমন বড়ুয়ার দল বিলুপ্ত করে জাসদে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। জাসদের আহবানে ধীমন বড়ুয়া সাম্যবাদী দল (মার্কবাদী) বিলোপ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

তিনি ২০১৮ সালের ২০ জুলাই তারিখে সাম্যবাদী দল (মার্কসবাদী) বিলোপ করে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে জাসদের সম্মানিত সভাপতি কমরেড হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক কমরেড শিরীন আখতার এমপিসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সাম্যবাদী দল (মার্কসবাদী) দলের নেতৃবৃন্দকে জাসদে বরণ করে নেন।

তিনি বলেন, আমি সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সততা নিয়ে জাসদ করছি। জাসদ কেন্দ্রীয় কাউন্সিলে আমাকে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই প্রিয় নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি সাধারন সম্পাদক শিরিন আক্তার এমপি সহ সকল কাউন্সিলরদের।

এছাড়াও তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status