কুকুরকে ধর্ষণের চেষ্টায় পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। আটকের নাম কমলেশ মাহাতো। সে দিনমজুর বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রান্তিক চ্যাটার্জি নামে বেহালার এক যুবক এই অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগে জানান যে, নয়টা নাগাদ তিনি তার বন্ধুদের নিয়ে পাতিপুকুরের বিধান পল্লী দিয়ে যাচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি রাস্তার একটি কুকুরকে নিয়ে নিজের ঘরের মধ্যে ঢোকে।
প্রান্তিক এবং তাঁর বন্ধুদের সন্দেহ হওয়ায় তারা ওই ব্যক্তির পিছু নেয় এবং তার বাড়িতে উঁকি মেরে দেখে যে ওই ব্যক্তি কুকুরটির সঙ্গে তার অবাঞ্ছিত ইচ্ছা পূরণের চেষ্টা করছে।
প্রান্তিক এবং তার বন্ধুদের দেখে ওই ব্যক্তি পালিয়ে যায়। অভিযোগকারী ওই কুকুরটিকে নিয়ে বেলগাছিয়ার পশু চিকিৎসালয়ে যায় এবং তাকে ভর্তি করে। এরপরই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবারই পুলিশ অভিযুক্ত দিনমজুরকে গ্রেপ্তার করে।