ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এইচএসসি’র প্রবেশপত্র বিতরণ ১৬ মার্চ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 8:19 PM

এইচএসসি’র প্রবেশপত্র বিতরণ ১৬ মার্চ

এইচএসসি’র প্রবেশপত্র বিতরণ ১৬ মার্চ

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে আগামী ১৬ মার্চ। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৬ মার্চ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করতে পারবে।

কোনো অবস্থায়ই শিক্ষক ব্যতীত অন্য কেউ প্রবেশপত্র নিতে পারবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবদেনপত্রে গভর্নিং বডির সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি স্বাক্ষর থাকতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রবেশপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি বা কম-বেশি হলে ২২ মার্চের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে ছক অনুযায়ী আবেদনপত্র জামা দিয়ে সংশোধন করে নিতে বলা হয়েছে। অন্যথায় পরীক্ষার কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রদানকে দায়ী করা হবে।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, এপ্রিলে পরীক্ষা, তাই মার্চের মাঝামাঝি সময়ে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু করছি। এবার একটু দেরিতে বিতরণ শুরু হলেও আশা করছি প্রবেশপত্র বিতরণে কোন জটিলতা তৈরি হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status