ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাকচাপায় প্রাণ গেল কোল্ড স্টোরেজ ম্যানেজারের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:58 PM

ট্রাকচাপায় প্রাণ গেল কোল্ড স্টোরেজ ম্যানেজারের

ট্রাকচাপায় প্রাণ গেল কোল্ড স্টোরেজ ম্যানেজারের

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে কালাই-বগুড়া মহাসড়কে কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি একজন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কাশিপুর-মোকামতলার আর অ্যান্ড আর পটেটো কোল্ড স্টোরেজ (প্রা.) লি. এর ম্যানেজার ছিলেন।

আর অ্যান্ড আর পটেটো কোল্ড স্টোরেজ (প্রা.) লি. এর আলু সংগ্রহের জন্য কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে তিনি কালাই উপজেলার বালাইট ও শুড়াইলসহ বিভিন্ন আলু ব্যবসায়ীদের কাছে যাচ্ছিলেন। পথে কালাই বাসস্ট্যান্ড এরাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status