ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাপিয়ার বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:46 PM

পাপিয়ার বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

পাপিয়ার বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

যুব মহিলা লীগের বহিস্কৃত নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে গ্রেপ্তারের পর সামনে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। স্বামী সুমনের সুমনের হাত ধরে পাপিয়ার উত্থান হলেও একপর্যায়ে প্রভাব-প্রতিপত্তি আর ক্ষমতায় স্বামীকেও ছাড়িয়ে যান পাপিয়া। নিজেই গড়ে তোলেন বিশাল বাহিনী।

এবার জানা গেল কিভাবে পাপিয়া-সুমনের বিয়ে হয়। সুমন একসময় পাপিয়ার বন্ধু ছিল। বন্ধু থেকেই একসময় প্রেম। তবে বিয়ের জন্য চাপ দেওয়ার পরও রাজি না হওয়ায় সুমনকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি। পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন। এ নিয়ে পাপিয়া ও সুমনের গ্রুপের মধ্যে কলেজে মারামারি হয়। প্রেমের সম্পর্ক থাকলেও পাপিয়াকে শেষ পর্যন্ত বিয়ে করতে চাননি সুমন। পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন।

গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মতি সুমন এবং তাদের আরও দুই সহযোগী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন গেট পার হওয়ার সময় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা, ইয়াবা, মদ ও জাল মুদ্রা উদ্ধার করা হয়। পরের দিন তাদের নিয়ে নরসিংদী ও ফার্মগেটের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ফার্মগেটের বাসা থেকে নগদ ৫৮ লাখ টাকা, অবৈধ পিস্তল ও গুলি, বিদেশি মুদ্রা ও মদ জব্দ করা হয়। বর্তমানে সুমন ও পাপিয়া ১৫ দিনের রিমান্ডে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status