ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রূপগঞ্জে দুই ভাইয়ের ১১ গরু চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:40 PM

রূপগঞ্জে দুই ভাইয়ের ১১ গরু চুরি

রূপগঞ্জে দুই ভাইয়ের ১১ গরু চুরি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই রাতে আপন দুই  ভাইয়ের ১১টি গরু চুরি করে নিয়ে গেছে চোর। পরিবারের একমাত্র আয়ের উৎস গবাদি পশুগুলো হারিয়ে দিশেহারা পুরো পরিবার।

গত শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মাটিহাড়ি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

খামারি আব্দুল গাফফার জানান, তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার মাটিহাড়ি এলাকার কিসমত আলীর ছেলে। তিনিসহ তার ছোটভাই আব্দুল করিম একটি ছোট গরু খামার গড়ে তুলে সেটার আয় দিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই সহোদরের খামারে ষাঁড় ও দুধেল গাভিসহ মোট ১১টি গরু ছিল। গত শনিবার রাতে সংঘবদ্ধ চোরের দল খামারের তালা ভেঙে ১১টি গরু নিয়ে যায়। যার বাজার মূল্য কমপক্ষে ছয় লাখ টাকা।  এ ঘটনায় সোমবার সকালে আব্দুল গাফফার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি চুরির মামলা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status