ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইন্দোনেশিয়ায়ও করোনা, বাহরাইনে নতুন আক্রান্ত ছয়, দুবাইয়ে হোটেল বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:22 PM

ইন্দোনেশিয়ায়ও করোনা, বাহরাইনে নতুন আক্রান্ত ছয়, দুবাইয়ে হোটেল বন্ধ

ইন্দোনেশিয়ায়ও করোনা, বাহরাইনে নতুন আক্রান্ত ছয়, দুবাইয়ে হোটেল বন্ধ

করোনাভাইরাস ঢুকে পড়েছে ইন্দোনেশিয়ায়। সে দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডো আজ সকালে জার্কাতা স্টেট প্যালেস থেকে জানিয়েছেন, ৬৪ বছর বয়সী এক নারী ও তার মেয়ে (৩১) ওয়েস্ট জাভা থেকে এসেছেন। জাপানের নাগরিকের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। পরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

জাপানের যে নাগরিকের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, সেই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৭ ফেব্রুয়ারি। বিষয়টি জানার পর ইন্দোনেশিয়ার ওই মা ও মেয়েকে পরীক্ষা করে দেখা হয়। তারপর তাদের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি দেখা যায়। বর্তমানে তাদের জাকার্তার সুলিয়ান্তি সারোসো ইনফেকটিয়াস ডিজিস হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বাহরাইনে নতুনভাবে আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জনে ঠেকেছে। বাহরাইন নিউজ অ্যাজেন্সি বলছে, আক্রান্ত ছয়জনের মধ্যে বাহরাইনের দু'জন পুরুষ, তিনজন নারী এবং সৌদি আরবের একজন পুরুষ রয়েছে। তারা ইরান থেকে বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামার পর আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

অন্যদিকে করোনাভাইরাসের শঙ্কায় আবুধাবিতে সাময়িকভাবে হোটেল বন্ধ রাখা হয়েছে। ক্রাউন প্লাজা আবুধাবি হোটেলের মুখপাত্র বলছেন, আমাদের অতিথি এবং সহযোগীদের সুরক্ষা এবং সুস্বাস্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনেই হোটেল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করব।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইরান থেকে ফিরে আসা এক হাজার নয়শ ৭৭ জনকে পরীক্ষা করে এক হাজার নয়শ ৩১ জনকে করোনামুক্ত দেখা গেছে। তবে আক্রান্তদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ইরানে নয়শ ৭৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ৫৪ জন। ইরান থেকে যাওয়া কুয়েতের এক ব্যক্তিও আক্রান্ত হয়েছেন। লেবাননে আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে নতুনভাবে রবিবার তিনজন শনাক্ত হওয়ার কারণে।

মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে এক হাজার একশ ৩০ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ইরানে ৯১৮ জন, বাহরাইনে ৪৭, কুয়েতে ৪৬, সংযুক্ত আরব আমিরাতে ২১, ইরাকে ১৯, লেবাননে ১০, ওমানে ৬, কাতারে দু'জন। তবে বাহরাইনে আক্রান্তদের মধ্যে একজন সৌদি আরবের নাগরিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status