ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শার্শায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 10:48 AM

শার্শায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

শার্শায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার সূবর্ণখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শার্শা উপজেলার সূবর্ণখালী দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তৌফিকুর রহমান তুষার (২২), একই এলাকার মাহাবুল মোল্লার ছেলে সোহাগ হোসাইন (২১) ও তৌহিদ ফকিরের ছেলে মাসুদ রানা (২৩)।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সূবর্ণখালীর কুমারঘাটা ছোটকোনা বাওরের পূর্ব পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের ১৬৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status