ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
এবার কারিশ্মার মেয়ে হচ্ছেন ছোট বোন কারিনা !
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:32 AM

এবার কারিশ্মার মেয়ে হচ্ছেন ছোট বোন কারিনা !

এবার কারিশ্মার মেয়ে হচ্ছেন ছোট বোন কারিনা !

মেন্টালহুড ওয়েব সিরিজ দিয়ে দীঘদিন পর পর্দায় ফিরেছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা কারিশ্মা কাপুর। এবার তাকে দেখা যেতে চলেছে বড় পর্দাতেও।

বোন কারিনার সঙ্গে জুটি বেঁধে ‘জুবেদা’র সিকুয়েলে কারিশ্মা কাজ করতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল শ্যাম বেনেগাল পরিচালিত ছবি জুবেদা। ছবিটি জাতীয় পুরস্কারও পায়। ছবিতে কারিশ্মা ছাড়াও দেখা গিয়েছিল রেখা, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতাদের।

লেখক ও সিনেমা নির্দেশক খালিদ মুহম্মদ ‘দ্যা ইমপারফেক্ট প্রিন্স’ নামের একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। যেটি ‘জুবেদা’ সিকুয়েল হিসাবে আসতে চলেছে।


খালিদ মুহম্মদ নিজেই জুবেদা ছবির সিকুয়েলে দুই বোন কারিশ্মা ও কারিনা কাপুরকে কেন্দ্রীয় ভূমিকায় দেখতে চাইছেন।

কারিশ্মা-কারিনাকে মাথায় রেখেই চিত্রনাট্য লিখছেন খালিদ মুহম্মদ। সিনেমায় কারিশ্মা কাপুরের মেয়ের ভূ’মিকায় অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হবে কারিশ্মাকে। কারিনা এই ছবির কেন্দ্রীয় চরিত্র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status