ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
মারা গেলেন দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ জান্নাতুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:30 AM
সর্বশেষ আপডেট: Sunday, 1 March, 2020, 11:35 AM

মারা গেলেন দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ জান্নাতুল

মারা গেলেন দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ জান্নাতুল

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ স্বামী-স্ত্রীর  মধ্যে স্ত্রী জান্নাতুল ফেরদৌসী মারা গেছে। আজ রবিবার (১ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার দিন আগুনে দগ্ধ হয়ে মারা যায় এই দম্পতির একমাত্র সন্তান রুশদী।

জান্নাতুল ফেরদৌসীর মৃত্যুর পর ওই অগ্নিকাণ্ডে  এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো।

গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর নিউ ইস্কাটনে দিলু রোডের একটি পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন দগ্ধ হয়ে মারা যান আব্দুল কাদের লিটন (৪৪), আফরিন জান্নাত জ্যোতি (১৭) এবং কে কে এম রুশদি (৪)।

আব্দুল কাদের বাড়িটির কেয়ারটেকার ছিলেন। তিনি ভবনটির নিচতলায় থাকতেন। আফরিন জান্নাত জ্যোতি রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ছিলেন। আর রুশদি (৪) কালের কণ্ঠ'র প্রেসে কর্মরত কে এম শহিদুল্লাহর নাতি এবং শহিদুল কিরমানি রনি ও জান্নাতুল ফেরদৌসী দম্পতির সন্তান।

দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছিলেন শহিদুল কিরমানি রনি ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসী। তাঁদের মধ্যে আজ মারা গেলেন জান্নাতুল ফেরদৌসী। আগুনে তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। বার্ন ইন্সটিটিউটে এখনো চিকিৎসাধীন স্বামী শহিদুল কিরমানি রনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status