ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
করোনাভাইরাস: ইতালিতে পাঁচ ম্যাচ বাতিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:50 AM

করোনাভাইরাস: ইতালিতে পাঁচ ম্যাচ বাতিল

করোনাভাইরাস: ইতালিতে পাঁচ ম্যাচ বাতিল

বিশ্বেজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। অন্ততটি ৫৭টি দেশ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ক্রীড়া দুনিয়াতেও করোনাভাইরাসের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতালিতে সেরি আ'র পাঁচটি ম্যাচ বাতিল করে দিতে হয়েছে। কথা ছিল, এই ম্যাচগুলো খালি স্টেডিয়ামে হবে। এর মধ্যে জুভেন্টাস বনাম ইন্টার মিলানের ডার্বিও ছিল। ইতালীয় ফুটবল লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়েছে শনিবার।

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে ইতালির সরকার প্রকাশ্য জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারই জেরে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করার কথা হয়েছিল। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ইতালি ফুটবল সংস্থার এক কর্তা রয়টার্সকে জানিয়েছেন, সম্প্রচারক এবং ভক্তরা চাইছেন না, এই অবস্থায় খেলা হোক। এখনও পর্যন্ত যা হিসাব, ইতালিতে প্রায় ৯০০ মানুষের করোনাভাইরাসের পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে। ক্যাফে, স্কুল সব বন্ধ করে দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবন বিপর্যস্ত। বার বারই সাবধান করে দেওয়া হচ্ছে সরকারের থেকে যে, করোনাভাইরাস নিয়ে ‘ইমার্জেন্সি’ চলছে। বলে দেওয়া হচ্ছে, দেশের মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তাই এখন অগ্রাধিকার পাবে। বাতিল হওয়া ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে মে মাসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status