ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএল কলেজের ছাত্র নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:45 AM

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএল কলেজের ছাত্র নিহত

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএল কলেজের ছাত্র নিহত

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মোল্লা (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় ফুলতলা-জামিরা সড়কের গাড়াখোলা গাজীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রাসেল ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। বিএল কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
দুর্ঘটনায় আহত হুমায়ুন বিশ্বাস (২০) ও মাজেদুল গাজীর (২২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হুমায়ুন বিশ্বাস মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের খবির বিশ্বাসের ছেলে ও শাহাপুর মধুগ্রাম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আর মাজেদুল গাজী চেচুড়ি গ্রামের গণি গাজীর ছেলে ও বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

এলাকাবাসী জানায়, তিনবন্ধু মোটরসাইকেলে (যশোর-ল-১১-৬৪৪৬) করে বাড়ি ফেরার পথে গাড়াখোলা গাজীপাড়া মোড়ে এলে রাস্তার পাশের বাঁশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যান তারা। পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাসেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। সেইসঙ্গে আহত হুমায়ুন ও মাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status