ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
সাউথ ক্যারোলিনায় বার্নি স্যান্ডার্সকে পরাস্ত করলেন জো বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:41 AM

সাউথ ক্যারোলিনায় বার্নি স্যান্ডার্সকে পরাস্ত করলেন জো বাইডেন

সাউথ ক্যারোলিনায় বার্নি স্যান্ডার্সকে পরাস্ত করলেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে চলছে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জয়ী হয়েছেন। সেখানে পরাজিত হয়েছেন দলের মনোনয়ন-প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। খবর সিএনএন’র।

প্রতিবেদনে বলা হয়েছে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং নেভাদায় পরাজয়ের পর সাউথ ক্যারোলিনাতে জয় পেলেন জো বাইডেন। ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে বার্নি স্যান্ডার্সের সঙ্গে ভোটের ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হন তিনি।
সাউথ ক্যারোলিনাতে সবচেয়ে বেশি ভোটার হলেন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনী। এ কারণে জো বাইডেন বেশি সুবিধা পেয়েছেন। কারণ, তিনি আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনীদের মধ্যে বেশ জনপ্রিয়।

এর আগে শনিবার নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে বড় জয় পান ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।

মঙ্গলবার (৩ মার্চ ) সুপার টুয়েসডে, এদিন একসঙ্গে ১৪টি রাজ্যে ভোট হবে। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস। এই দুটি রাজ্যে রয়েছে সবচেয়ে বেশি ডেলিগেট। সুপার টুয়েসডের পরে কিছুটা পরিষ্কার হওয়া যাবে, কে হতে পারেন ডেমোক্রেট দলের প্রার্থী।

গত ৩ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status