ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
গাছে ঝুলছে স্ত্রীর লাশ, স্বামী পড়ে আছেন মাটিতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:54 AM

গাছে ঝুলছে স্ত্রীর লাশ, স্বামী পড়ে আছেন মাটিতে

গাছে ঝুলছে স্ত্রীর লাশ, স্বামী পড়ে আছেন মাটিতে

জয়পুরহাটের আক্কেলপুরের গুডুম্বা চাত্রা গ্রামে পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে স্বামী শাহীন ইসলাম (৩৫) ও স্ত্রী আশাতুল বেগমের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’জনেই গুডুম্বা দাসড়া গ্রামের বাসিন্দা। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

শাহীন একই গ্রামের গুডুম্বা দাসড়া গ্রামের আবু তাহেরের ছেলে এবং আশা মৃত আব্দুল জলিলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে পার্শ্ববর্তী গুডুম্বা চাত্রা গ্রামের পুকুর পাড়ের জঙ্গলের একটি গাছে স্ত্রীর মরদেহ ঝোলানো ও মাটিতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

আশার মা শেফালী বেগম জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সাদিয়া নামে ৭ বছরের একটি মেয়ে রয়েছে। শনিবার রাতে খাওয়া-দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। পরে ভোরে শুনি এ ঘটনা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, শনিবার রাতের কোনো এক সময় পুকুর পাড়ের গাছে ঝুলে প্রথমে শাহিন আত্মহত্যা করেন। পরে স্বামীর আত্মহত্যার ঘটনা জানতে পেরে তাকে গাছ থেকে নামিয়ে আশাও আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা স্ত্রী আশার মরদেহ গাছ থেকে এবং শাহীনের মরদেহ মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটে থাকতে পারে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status