ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কারাগারের মধ্যেই বিয়ে হল তাদের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 12:30 PM

কারাগারের মধ্যেই বিয়ে হল তাদের!

কারাগারের মধ্যেই বিয়ে হল তাদের!

কারাগারের মধ্যেই বিয়ে-শুনতে অবাক হলেও এটি সত্য ঘটনা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তিনি নারী ও শিশু নি’র্যাতন মামলায় ২০১৮ সালের ১৮ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি রয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারের অফিস কক্ষে ওই হাজতির বিয়ে সম্পন্ন হয়। বরের নাম মো. স্বপন। পিতার নাম আব্দুল হক। কনের নাম আয়শা খাতুন। কনের পিতার নাম আব্দুল কাদির। গাজীপুরের শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার বাসিন্দা তারা।

এসময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। স্থানীয় কাজী আশরাফুর আলম তাদের বিয়ে পড়ান।

জানা গেছে, গত প্রায় দুই বছর আগে স্থানীয় চিনাশুখানিয়া এলাকার মো. স্বপন একই এলাকার আয়শা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি স্বপনকে অবগত করলে তিনি অস্বীকার করেন।

উপায় না পেয়ে মেয়েটি শ্রীপুর থানায় মামলা নং- ৪৪ (১২) ১৮ নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একপর্যায়ে এ মামলায় উচ্চ আদালত তাদের দুইজনের বিয়ের নির্দেশ দেন। পরে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে কারাগারে তাদের দু’জনের বিয়ে সম্পন্ন হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশেই কারাগারের অফিস কক্ষে স্বপন ও আয়শার বিয়ে আয়োজন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status