ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফতুল্লায় বস্তির ৬০ বসতঘর পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 12:02 PM

ফতুল্লায় বস্তির ৬০ বসতঘর পুড়ে ছাই

ফতুল্লায় বস্তির ৬০ বসতঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬০টি বসতঘর ও গার্মেন্টসের ঝুটের গুদাম পুড়ে গেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় ফতুল্লার ইসদাইর এলাকায় বাজারের পাশে জলাধারের ওপরের ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বস্তিবাসী ও স্থানীরদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, তিনটি স্টেশনের ১০টি ইউনিটের দমকলকর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status