ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ের বিপক্ষে ডাক পেলেন বিশ্বকাপ জয়ী দলের ছয়জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 10:08 PM

জিম্বাবুয়ের বিপক্ষে ডাক পেলেন বিশ্বকাপ জয়ী দলের ছয়জন

জিম্বাবুয়ের বিপক্ষে ডাক পেলেন বিশ্বকাপ জয়ী দলের ছয়জন

বাংলাদেশকে প্রথমবারের মতো কোনো ধরনের বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত ৯ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে হারায় টাইগার যুবারা। বিশ্বকাপজয়ী দলের ৬ সদস্যকে জিম্বাবুয়ে সিরিজের দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ছয়জন হলেন অধিনায়ক আকবর আলী, শরিফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে শনিবার ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল সিরিজ শুরুর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status