শনিবার ১৫ ফেব্রুয়ারি, ড্যাফোডিল পলিটেকনিক সহ দেশের সকল সরকারি এবং বেসরকারি পলিটেকনিক হতে ৮ম পর্বে অধ্যয়নরত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য এই ইন্টার্নশিপ ফেস্টের আয়োজন করা হয়।
ফেস্টে দেশের ১৫ টির বেশি স্বনামধন্য কোম্পানি এসেছিলো তাদের কাম্পানির জন্য দক্ষ ইন্টার্ণ বেছে নিতে। স্বনামধন্য কোম্পানিগুলোর মধ্যে ছিলো ওয়ালটন, মেঘনা, যমুনা ইত্যাদি।
ফেস্টে লাইভ ইন্টারভিউ ছাড়াও ছিলো প্যানেল ডিসকাশন, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, কুইজ কম্পিটিশন ইত্যাদি। ইন্টানর্শিপ ফেস্ট ২০২০ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, প্রেসিডেন্ট এফবিএইচআরও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ নূরজ্জামান, সিইও,ড্যাফোডিল ফ্যামিলি ও কে এম হাসান রিপন, অধ্যক্ষ ড্যাফোডিল পলিটেশনিক ইন্সটিটিউট।