ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চিরকুটে ক্ষমা চেয়ে মানিকগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 5:59 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 February, 2020, 8:17 PM

চিরকুটে ক্ষমা চেয়ে মানিকগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

চিরকুটে ক্ষমা চেয়ে মানিকগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গলায় চিরকুট লিখে ক্ষমা চেয়ে গলায় ফাঁস দিয়ে তাহমিনা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার গভীর রাতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের সময় পুলিশ একটি চিরকুট সংগ্রহ করেছে। যেখানে লেখা 'সবাই আমাকে ক্ষমা করে দিও'।

নিহত তাহমিনা আক্তার উপজেলার দড়গ্রামের মধ্যরৌহা এলাকার খোরশেদ আলমের মেয়ে। সে গোপালপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাহমিনা আক্তার শুক্রবার রাতে প্রতিদিনের মতো পড়াশুনা করে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় বসতঘরের বারান্দার কক্ষে ঢুকে দরজা আটকে লাল কালির কলমে চিরকুট লিখে। এরপর ওড়না দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার পাশেই পড়ে ছিল চিরকুট।

ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমান বলেন, একই এলাকার রেদুয়ান নামের কলেজ শিক্ষার্থীর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল। তার প্রেমের সম্পর্কে অবনতির কারণে তাহমিনা আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাটুরিয়া থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, ঝুলন্ত লাশ সুরতহাল শেষে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে ব্যবহৃত মোবাইল ফোনসহ পাশে পড়ে থাকা চিরকুট উদ্ধার করা হয়েছে। তথ্যমতে, অনুসন্ধান করে আত্মহত্যা রহস্য বের করার চেষ্টা অব্যাহত আছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status