ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সহশিল্পীকে ভালোবাসার পরিণতি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 12:24 PM

সহশিল্পীকে ভালোবাসার পরিণতি!

সহশিল্পীকে ভালোবাসার পরিণতি!

সহশিল্পীকে ভালোবেসে সংগীতশিল্পী বেলাল খানের চোখে এখন জল! ভালোবাসার সেই মানুষটি এখন দেশজুড়ে জনপ্রিয়। গায়িকা হিসেবে পাচ্ছেন বড় বড় স্বীকৃতি। আর এসব দেখে-শুনে বেলাল খান নীরবে চোখের জল ফেলছেন ঘরের কোনে বসে!

বাস্তবে নয়, এমনই এক প্রেমময় হৃদয়ছোঁয়া গল্প-গান প্রকাশ পেয়েছে ১৩ ফেব্রুয়ারি। গানটির নাম ‘কি ভালোবাসলে’। যাতে কণ্ঠ ও সুর দেওয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হয়েছেন বাস্তবের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। এতে তার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শৌমি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

আর কতো কাঁদাবে আমায়, এ কান্নার নেই কি শেষ/ কি ভালোবাসলে, কি কাছে আসলে, একচুল কাটেনা তো রেশ। এমন আবেগি কথায় সাজানো গানটি লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
‘কি ভালোবাসলে’ প্রকাশ পেয়েছে বেলাল খানেরই ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘আমি যে ধরনের গান গেয়ে থাকি এটি সেই ঘরানারই গান। স্যাড রোমান্টিক গান। অসাধারণ কথার এই গানটি লিখেছেন মুসা কে মাহমুদ ভাই। মূলত কথাগুলোর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি।  আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status