ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কারিনার সঙ্গে রোমান্স করতে চান আমির!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 10:52 AM
সর্বশেষ আপডেট: Saturday, 15 February, 2020, 12:09 PM

কারিনার সঙ্গে রোমান্স করতে চান আমির!

কারিনার সঙ্গে রোমান্স করতে চান আমির!

থ্রি ইডিয়টস’ ও 'তালাশ’-এর পর আমির খান ও কারিনা কাপুর খান আবারও জুটি বেঁধেছেন। ‘লাল সিং চাড্ডা’-এ প্রেমিক-প্রেমিকা হিসেবে বড় পর্দায় আবারও দেখা যাবে তাদের রসায়ন।

হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এর এই অফিসিয়াল রিমেকটিতে টম হ্যাংকসের জায়গায় আমিরকে এবং রবিন রাইটের জায়গায় কারিনাকে দেখা যাবে। এ নিয়ে আমির ও কারিনার উচ্ছ্বাসের শেষ নেই। এমনকি দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কোনো চলচ্চিত্রের জন্য অডিশন দিয়েছেন- এমন দাবি গর্ব নিয়েই করেন বলিউড ললনা কারিনা। অন্যদিকে আমিরকে তো কেউ কেউ বলিউডের টম হ্যাংকস বলেই ডাকেন।

শুক্রবার ভালোবাসা দিবসে ইনস্টাগ্রামে ‘লাল সিং চাড্ডা’র একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন আমির। ছবিটিতে দেখা যায়, চাড্ডারূপী আমিরকে জড়িয়ে ধরে আছেন কারিনা। ক্যাপশনে আমির লিখেছেন, 'হ্যাপি ভ্যালেন্টাইন ডে, কারিনা। যদি সব সিনেমায়ই তোমার সঙ্গে রোমান্স করতে পারতাম খুব ভালো লাগত।’

আমিরের এমন বার্তার ঝটপট জবাব দিয়েছেন কারিনাও। বলেছেন, ‘আমিরের জায়গায় অন্য কেউ হলে কাজটি করতে আমি রাজি হতাম না। তিনি একজন জিনিয়াস। চলচ্চিত্রের জন্য সবসময় নিজের সেরাটা দেন। আমির আমাকে অডিশনে ডাকা মানেই চরিত্রটিতে আমার মানানোর ব্যাপারে তিনি নিশ্চিত। তবে সে নিশ্চয়তাকে যাচাই করে নিতে চেয়েছিলেন বলেই অডিশন নিয়েছেন।’

ভারতের উত্তরাঞ্চল ঘুরে এই চলচ্চিত্রের শুটিং করেছেন আমির-কারিনা। এ বছরের ২৫ ডিসেম্বর এটি মুক্তি পাওয়ার কথা।

১৯৯৪ সালে হলিউডে রিলিজ হয়েছিল ‘ফরেস্ট গাম্প’। এই ছবিরই হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'। ইংরেজি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। সেই চরিত্রেই এবার অভিনয় করবেন আমির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status