ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালোবাসা দিবসে প্রেমিকার মায়ের কাছে কঠিন পরীক্ষা দিল প্রেমিক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 7:21 PM

ভালোবাসা দিবসে প্রেমিকার মায়ের কাছে কঠিন পরীক্ষা দিল প্রেমিক!

ভালোবাসা দিবসে প্রেমিকার মায়ের কাছে কঠিন পরীক্ষা দিল প্রেমিক!

আজ যেমন পয়লা ফাল্গুন আবার আজই বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত যেমন প্রেমের রং ছড়ায় তেমনি মানুষের মনে বিদ্রোহের আগুনও জ্বেলে দেয়!বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকার মায়ের কাছে কঠিন পরীক্ষা দিল প্রেমিক। মেয়ের প্রেমিকের মুখে জোরপূর্বক বিষ ঢেলে হত্যা চেষ্টা চালিয়েছে মা ও পরিবারের অন্য সদস্যরা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুরে শিলাখালি গ্রামে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রেমিক রতন মান্না।

অভিযোগ, মেয়ের ভালোবাসার মানুষটিকে মেনে নিতে পারেনি পরিবার। আর সেই কারণেই এ কাণ্ড ঘটিয়েছে মেয়ের পরিবার। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানা পুলিশ।

অভিযোগ, আগে বাড়িতে এসে রতন ও তার দাদাকে বেধড়ক মারধর করেন মেয়ের বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারিও দেন। প্রেমিক রতন মান্না সম্পর্ক ছিন্নের কথা অস্বীকার করেন।

তিনি পাল্টা বলতে থাকেন, 'আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের মেয়ে ছাড়া বাঁচতে পারব না।'

অভিযোগ রয়েছে, প্রেমিক রতনের মুখে এমন কথা শোনার পরই তার হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা। জোর করে তাঁকে সেই বিষ খেতে বাধ্য করেন। মেয়ের মা বলতে থাকেন, 'তাহলে বিষ খেয়ে মর'। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পেয়ে ছুটে আসেন ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযুক্ত প্রেমিকার পরিবারকে মারধর করেন তারা। মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় রতন মান্নাকে তমলুকের একটি হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন প্রেমিক রতন মান্না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status