ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে তার’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 7:05 PM

‘একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে তার’

‘একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে তার’

বলিউড তারকাদের সম্পর্কের ভাঙা-গড়ার খেলা নতুন বিষয় নয়। নিয়মিতই নতুন সম্পর্ক যেমন তৈরি হচ্ছে তেমনি আবার ভেঙেও যাচ্ছে। এবার সম্পর্ক ভাঙনের তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী সানা খান।

কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। আর বিষয়টি নিয়ে সানা খোলামেলা জবাবও দিয়েছেন মিডিয়াকে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মেলভিনের সঙ্গে ব্রেকআপ করেছি এটা সত্যি। এর কারণও হলো সে আমার সঙ্গে প্রতারণা করেছে। তাকে হৃদয় থেকে ভালোবেসেছিলাম এবং অঙ্গীকারবদ্ধ ছিলাম।বিনিময়ে যন্ত্রণা পেয়েছি, যা আমাকে নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে তার। যার কারণে আমার মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে এবং হতাশায় ভুগছি। কয়েকদিন আগে তাকে নিয়ে সন্দেহ হয়। এরপর তার ফোন দেখতে চাইলে সে আমার হাত থেকে তা কেড়ে নেয় এবং মেসেজগুলো ডিলিট করতে থাকে। তখন বুঝতে পারি সবাই তাকে নিয়ে যা বলছিল সব সত্য। এরপরেই আমি ব্রেকআপের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

‘ওয়াজা তুম হো’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, আমি খুব খুশি সৃষ্টিকর্তা আমাকে এই যন্ত্রণাদায়ক সম্পর্ক থেকে বাঁচিয়েছেন। তাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু এখন কোনো পুরুষকেই আর বিশ্বাস করতে পারব না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status