ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৃজিত-মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 6:58 PM

সৃজিত-মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা

সৃজিত-মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে পরিচয় হয় তার। এরপর মনের লেনা-দেনা।

এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তারপর বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করেননি এই দম্পতি। অবশেষে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছেন তারা। তবে বাংলাদেশে নয়, কলকাতায় এটি অনুষ্ঠিত হবে।

মিথিলা বলেন, ‘দুই পরিবারের ঘনিষ্টজনদের নিয়ে আমাদের বিয়ে হয়েছে। আসলে আর কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল না। কিন্তু সৃজিত তার বন্ধু-বান্ধবদের নিয়ে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছে। খুব শিগগির কলকাতায় এটি অনুষ্ঠিত হবে।’

এ সংবর্ধনা অনুষ্ঠানে শুধু কলকাতার সৃজিতের বন্ধুরা নিমন্ত্রিত থাকবেন। বাংলাদেশ থেকে কাউকে নিমন্ত্রণ করা হবে না বলে জানান মিথিলা।

বিয়ের পরদিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমিয়েছিলেন সুইজারল্যান্ড। একান্ত সময় কাটাতে সেখান থেকে গ্রীসে যান এই দম্পতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status