ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 February, 2020, 5:00 PM

রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণ

রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণ

রাজধানীর মোহাম্মদপুরে খেলা থেকে তুলে নিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। ইতোমধ্যে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এর আগে সকালে ধর্ষণের ঘটনা ঘটে।

শিশুটির পরিবারের অভিযোগ, তারা ওই এলাকার একটি বাড়ির ২য় তলায় ভাড়া থাকেন। সকালে শিশুটির বাবা বাসায় ঘুমাচ্ছিলেন। আর মা রান্না ঘরে কাজ করছিলেন। এসময় শিশুটি ২য় তলাতেই খেলাধুলা করছিল। একপর্যায়ে ২য় তলায় তাদের পাশের বাসায় গেলে ওইখানের এক কিশোর শিশুটিকে ফাঁকা বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাসায় ফিরে বাথরুমে যায়। মা তখন কিছু একটা বুঝতে পেরে বাথরুমে শিশুটিকে দেখতে যায়, সেখানে গিয়ে দেখেন শিশুটির রক্তক্ষরণ হচ্ছে। তখন জিজ্ঞেস করলে ঘটনা বলে সে। এরপর পরিবার দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

অভিযোগে শিশুটির পরিবার জানায়, তাদের পাশের বাসায় নানা-নানির সঙ্গে থাকে ১৭ বছরের এক কিশোর। তাকে সবাই মার্বেল বলে ডাকে। অভিযোগ রয়েছে এই কিশোরই এ ঘটনা ঘটিয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা তাকে ওসিসিতে ভর্তি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status