ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজই অগ্রসর হবে না: আমিনা এরদোগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 4:47 PM

নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজই অগ্রসর হবে না: আমিনা এরদোগান

নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজই অগ্রসর হবে না: আমিনা এরদোগান

নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজই অগ্রসর হতে পারবে না বলে জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান। তিনি বলেন, স্বাস্থ্য ও কল্যাণ পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে।

শনিবার ইসলামাবাদে পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিল অব আর্টসে দেয়া বক্তৃতায় তিনি বলেন, কঠিন সময়গুলোতে তুরস্ক ও পাকিস্তান পরস্পরের পাশে দাঁড়িয়েছে। এছাড়া পাকিস্তানের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলোর সামনের সারিতে রয়েছে তুরস্ক।

এসময় থ্যালাসেমিয়ায় আক্রান্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করতে দেখা গেছে তাকে। স্বামী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন আমিনা।

তিনি বলেন, ভবিষ্যতে প্রতিরোধযোগ্য রোগে যাতে শিশুরা এমনভাবে আক্রান্ত হতে না হয়, তাতে বাকি জীবন তাদের কষ্ট পেতে হয়।

অসাধারণ আতিথেয়তার জন্য পাকিস্তানি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন আমিনা। পাকিস্তানিদের এবারই তিনি প্রথম সহায়তা করেননি। এর আগে ২০১৪ সালে তার নামে নামকরণ করা একটি হাসপাতালের উদ্বোধন করেন তিনি।

২০১০ সালে এলাকাটি ব্যাপক বন্যায় আক্রান্ত হলে স্থানীয়দের সহায়তায় তিনি তহবিলের যোগান দিয়েছিলেন। তার সেই অবস্থানের কথা স্মরণেই হাসপাতালটি তার নামে নামকরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status