ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মুশফিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 4:38 PM

মাঠে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মুশফিক

মাঠে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মুশফিক

নিরাপত্তার কারণ দেখিয়ে জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি জাতীয় দলের মি. ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

পাক সফলে না যাওয়ায় মুশফিক আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ঘরোয়া লিগে প্রমাণ দিয়ে ফের জাতীয় দলে যুক্ত হতে পারবেন বলে মন্তব্য করা হয়েছিল।

এবার ব্যাট দিয়ে সেই মন্তব্যের কড় জবাব দিলেন মুশফিক। বিশ্রাম কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নেমেই কথা বলে উঠল তার ব্যাট।

উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চলের হয়ে ১৪ চার ও একটি ছক্কায় ১১৭ বলে সেঞ্চুরি করেন মুশফিক।

৪৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় উত্তরাঞ্চল।

এদিন মুশফিক চতুর্থ উইকেটে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। দলীয় ১০২ রানে নাঈম ৩১ রান করে আউট হলে ষষ্ঠ উইকেটে মাহমুদুল ইসলাম আকনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি।

৭১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৪৬ বলে সেঞ্চুরি করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status