নতুন ছবির ট্রেলার নিয়ে মুখ খুললেন ক্যান্সারে আক্রান্ত ইরফান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 3:16 PM
নতুন ছবির ট্রেলার নিয়ে মুখ খুললেন ক্যান্সারে আক্রান্ত ইরফান
ইচ্ছা থাকলেও নতুন ছবির প্রচারে নামতে পারছেন না বলিউড অভিনেতা ইরফান খান। তার আংরেজি মিডিয়াম নামের চলচ্চিত্রটির ট্রেলার বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে। তবে একদিন আগে একটি টিজার ছাড়লেন তিনি।
বছর তিনেক আগে তার হিন্দি মিডিয়াম নামের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। নতুন সিনেমাটির সেটিরই ধারাবাহিক।
ছবিটির বিভিন্ন দৃশ্যের কোলাজ করা একটি ভিডিওতে এই অভিনেতার কণ্ঠস্বর শোনা গেছে। তিনি বলেন, জীবনের কঠিন সময়েও কীভাবে ইতিবাচক থাকতে হয়।
২০১৯ সালের মার্চে নিউরোএন্ডোক্রাইন ক্যান্সারে আক্রান্ত হন ইরফান। তার পরে চিকিৎসার জন্য দীর্ঘ সময় ছিলেন লন্ডনে।
সামাজিকমাধ্যমে ভক্তদের বিভিন্ন বার্তা দিলেও এতদিন নিজেকে আড়াল করেই রাখেন বলিউডের এই শক্তিশালী অভিনেতা। তবে বুধবারের ভিডিওতে বলেন, অসুস্থতার জন্য এই ছবির প্রচারেও থাকতে পারবেন না তিনি।