ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বউ থাকল বাপের বাড়ি, বরের হলো জেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 February, 2020, 10:38 AM

বউ থাকল বাপের বাড়ি, বরের হলো জেল

বউ থাকল বাপের বাড়ি, বরের হলো জেল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাল্যবিয়ের দায়ে বর ও বরের অভিভাবককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেয়ার রায় দেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাল্য বিয়েটি পণ্ড করে ওই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– একই উপজেলার মহিষাখোলা গ্রামের মোবারক শিকদারের ছেলে রবিউল শিকদার (বর) (২২) এবং বরের অভিভাবক একই উপজেলার নজরুল ইসলাম শিকদারের ছেলে বেলায়েত শিকদার।

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন জানান, মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ের মা-বাবার নিকট থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। আর বাল্যবিয়ের চেষ্টা করায় বর ও বরের অভিভাবককে ওই দণ্ড দেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status