ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হত্যার ৮ দিন পর পতাকা বৈঠকে লাশ ফেরত দিল বিএসএফ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:37 PM

হত্যার ৮ দিন পর পতাকা বৈঠকে লাশ ফেরত দিল বিএসএফ

হত্যার ৮ দিন পর পতাকা বৈঠকে লাশ ফেরত দিল বিএসএফ

পিটিয়ে হত্যা আট দিন পর যশোরের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখালের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় খুলনা ২১ ও যশোর ৪৯ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাশ হস্তান্তরের বিষয়টি খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন নিশ্চিত করে বলেন, লাশটি আমরা গ্রহণ করেছি। দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বাংলাদেশের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তের বিপরীতে ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। হানেফ আলী শার্শা উপজেলার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status