এবার ভারতে করোনা ভাইরাস, রাজ্যে কড়া সতর্কতা জারি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 4:31 PM
এবার ভারতে করোনা ভাইরাস, রাজ্যে কড়া সতর্কতা জারি!
এবার ভারতেও হানা দিল করোনা ভাইরাস। কেরালায় চীন ফেরত এক শিক্ষার্থীর শরীরে এই মারণ ভাইরাসের খোঁজ মিলেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় থেকে বলা হয়, ‘কেরালায় একজনের শরীরে করোনাভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। উহান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সে। হাসপাতালে তাঁকে আলাদাভাবে রাখা হয়েছে।’
ওই ছাত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর উপর কড়া নজর রাখা হচ্ছে। ওই ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসার পর বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জরুরি বৈঠকে ডেকেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা। পাশাপাশি কেরালায় ৮০৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে। সারা রাজ্যে কড়া সতর্কতা জারি করা হয়েছে।