ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
একাধিক বিয়ে করলে আকর্ষণীয় অফার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 3:05 PM

একাধিক বিয়ে করলে আকর্ষণীয় অফার!

একাধিক বিয়ে করলে আকর্ষণীয় অফার!

আপনার প্রথমবার বিয়েতে মিলবে না এই অফার। কিন্তু, দ্বিতীয় অথবা তৃতীয়বার বিয়েতে আগ্রহী পুরুষদের জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে পাকিস্তানের বাহাওয়ালপুরের একটি নবনির্মিত বিবাহ লজ। টুইটারে ঘুরছে এমনই এক ভিডিও, যাতে বলা হচ্ছে, ‘দম থাকলে মাঠে নেমে দ্বিতীয় বিয়ে করে দেখাও। বাহাওয়ালপুরের বিবাহ হলে থাকছে আকর্ষণীয় অফার।’

ভিডিওটির ক্যাপশনে স্পষ্ট লেখা অফারের বিবরণে বলা হয়েছে, ‘বাহাওয়ালপুরে বাম্পার বিয়ের অফার: দ্বিতীয় বিয়েতে ছাড় ৫০%, তৃতীয় বিয়েতে ৭৫%’। এই ভিডিও ভাইরাল হতেই হাসি মজার প্রতিক্রিয়ায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। আর এই অফারে তাজ্জব বনেছে নেটিজেনরা। তবে এখানেই শেষ না, এই অফারের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত।

এই লজের মালিক সংবাদ মাধ্যমকে জানান, এই অফার বৈধ হবে তখনই যখন কোনও দ্বিতীয় বা তৃতীয় বার বিবাহে আগ্রহী পুরুষের সাবেক স্ত্রী নিজে হল পরিদর্শন করে স্বামীর বিয়ের জন্য সেটি বুকিং করবে। অভিনব অফার সামনে আসতেই ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে নেটিজেন মহলে। তবে হাস্যকর হলেও এই অফার বৈধতার শর্তটিকে প্রশংসাও করেছেন অনেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status