ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তুষারধসে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে নিহত ১৪২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 2:45 PM

তুষারধসে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে নিহত ১৪২

তুষারধসে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে নিহত ১৪২

গত কয়েকদিনের ধারাবাহিক তুষারধস, বরফ গলা পানির স্রোত এবং শীতের তীব্রতার কারণে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে অন্তত ১৪২ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিঁখোজ রয়েছে অনেকেই।

মঙ্গলবার দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিনে বৈরী আবহাওয়ার কারণে শুধু পাকিস্তানেই নিহত হয়েছেন ৯৩ জন। এছাড়া আহত হয়েছেন ৭৬ জন। আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৯ জন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিন সেনাসহ নিহত হয়েছেন ১০ জন।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সামনের দিকে আবহাওয়া আরও বেশি দুর্যোগপূর্ণ হয়ে ওঠবে। এছাড়াও ওই এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তানের দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। তুষারধসে অঞ্চলটিতে ৬২ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন আরো ১০ জন। এছাড়া পাকিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশ বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩১ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তামিম আজিমি জানিয়েছে, তুষার ধসে এখন পযর্ন্ত তিনশ’র বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক রাতেই মারা গেছে ১৫ জন। দুই সপ্তাহ আগে শুরু হওয়া তুষারপাত বৃষ্টির ফলে ওই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরফ জমার কারণে ছাদ ধসে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো দক্ষিণ কান্দাহার, হেলমান্দ, জাবুল ও পশ্চিম হেরাত প্রদেশ। এর মধ্যে হেরাতে বাড়ির ছাদ ধসে এক পরিবারে শিশুসহ ৭ জনই মারা গেছে বলে জানা যায়।

দেশগুলোর স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া দেশের উত্তর পার্বত্য এলাকাসহ একাধিক এলাকায় মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।সূত্র: এএফপি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status