কৃষকদের স্বার্থে ফসলের উৎপাদন ব্যয় কমাতে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষক লীগ।
শুক্রবার ৬ ডিসেম্বর, রাজধানির মিরপুরে হযরত শাহ আলী (রঃ) মাজার প্রাঙ্গনে এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর কৃষক লীগ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক, কৃষক বন্ধু আলহাজ্ব আবদুস সোবহান। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক তরুণ কন্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, কৃষক লীগ নেতা গাজী জসিম, আনোয়ার হোসেন রানা, আওয়ামী লীগ নেতা, শেখ আবদুল হামিদ, সাইফুল ইসলাম খান স্বপন, সেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম খোকন, মাসুদ রানা, জোবায়ের প্রমুখ।