ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শীতের সন্ধ্যায় মিথিলাকে বিয়ে, রাতে কি খাবেন সৃজিত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 10:57 AM
সর্বশেষ আপডেট: Friday, 6 December, 2019, 11:13 AM

শীতের সন্ধ্যায় মিথিলাকে বিয়ে, রাতে কি খাবেন সৃজিত?

শীতের সন্ধ্যায় মিথিলাকে বিয়ে, রাতে কি খাবেন সৃজিত?

বন্ধুত্বের খবরটা অনেক আগেই প্রকাশ হয়েছে! সৃজিতের বাড়ি থেকে শুরু করে ফোক ফেস্টেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। বন্ধুকে পাশে নিয়ে রাতের কলকাতাতেও ঘুরতে দেখা গিয়েছে। তারা হলেন সৃজিত মুখোপাধ্যায় এবং রাফিয়াত রশিদ মিথিলা। আজ সন্ধ্যায় রেজিস্ট্রি করে বিয়ে করছেন তারা। পাত্র-পাত্রী দু’জনই বিষয়টি নিশ্চিত করেছেন।

মিথিলার পরিবারের সদস্যরা এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন। যাওয়ার সময় পদ্মার ইলিশ নিতে ভুলেননি! দুই কেজি ওজনের ৪ টি ইলিশ ভালোভাবে প্যাকিং করে নিয়ে গিয়েছেন তারা। বিয়ের খাবারের পাতে সর্ষে ইলিশ। এই পদ নাকি সৃজিতের বেশ পছন্দের। রাতে ডাল, ভাত, পাঁচ মিশালি সবজি, সর্ষে ইলিশসহ নানান পদের খাবার দিয়েই ডিনার সারবেন সৃজিত।

বিয়েতে উপস্থিত থাকবেন সৃজিতের মা, দিদি, অভিনেতা রুদ্রনীল, শ্রীজাত, যীশু, নীলাঞ্জনা, অনুপম ও প্রিয়া। এছাড়া মিথিলার বাবা-মা ও মিথিলার মেয়ে আয়রাও থাকবে। এ বিষয়ে সৃজিত বলেন, ‘যদিও ঘটনাটা ঘটছে ভারতবর্ষে, কিন্তু ঘটা উচিত ছিল কলম্বিয়ায়। কারণ বিয়েটা হচ্ছে রেজিস্ট্রি করে।’ মিথিলা বলেন, ‘আমি আর সৃজিত আমরা দু’জনেই কাজ পাগল মানুষ। আবার দুজনেই ভীষণ অলস। এটা বলে বোঝানো যায় কি-না জানি না। এতেই আমাদের আসল মিল।’

মিথিলা-সৃজিতের পরিচয় হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেটি নির্মাণ করেন সৃজিত আর মডেল হয়েছিল মিথিলা। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status