চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করলো ৬১ বছরের বৃদ্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 7:30 PM
চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করলো ৬১ বছরের বৃদ্ধ
চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬১ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার (৪ ডিসেম্বর) পুলিশ জানিয়েছেন, মুম্বাইয়ের কুরলা এলাকায় রোববার থেকে মঙ্গলবার এই ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যেত অভিযুক্ত। ধর্ষিতা শিশুটি প্রথমে ভয়ে কিছু বলেনি তার বাবা-মাকে। মঙ্গলবার সে কান্নায় ভেঙে পড়ে। তার সঙ্গে কী হয়েছে, তা খুলে বলে বাবা-মাকে। এরপরই নগর থানায় অভিযোগ দায়ের করা হয়।
শিশুটিকে যে যৌন নিগ্রহ করা হয়েছে, তা নিশ্চিত হয় মেডিকেল পরীক্ষার রিপোর্টে। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের ধারায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।